,

বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে না যে কারণে

03_99658নিউজ ডেস্ক : বাংলাদেশে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে একটি বিনিয়োগবিষয়ক সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিনিয়োগ বোর্ডের আয়োজনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট’ শিরোনামে এই সম্মেলনে দেশ-বিদেশের ব্যবসায়ীদের যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়াও গবেষক-শিক্ষাবিদ, শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞরাও অংশ নেবেন। খবর বিবিসি বাংলার।

মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫২ কোটি ডলার।

বিভিন্ন নীতি ও পরিকল্পনার পরও কাঙ্ক্ষিত মাত্রায় বৈদেশিক বিনিয়োগ আসছে না কেন?

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, অবকাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে।

তিনি বলেন, নিশকণ্টক জমি পাওয়া, বিশেষ করে এখন গ্যাসের সংযোগের অপ্রতুলতা রয়েছে, প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে না পারা এসব রয়েছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার কারণ।

সিপিডি বলছে, বর্তমানে দেশে স্থানীয় বিনিয়োগ জিডিপির ২১ ভাগের সমপরিমাণ এবং বিদেশি বিনিয়োগ আট মিলিয়ন ডলার যেটা বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও প্রয়োজনের তুলনায় অনেক কম।

বাংলাদেশে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় মানুষের মাথাপিছু আয় ১৩০০ ডলার। উচ্চমধ্যম আয় অর্থাৎ মাথা পিছু আয় তিন বা চার হাজার ডলারে নিতে হলে বিনিয়োগ আরো বাড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে