,

কলেজের কূয়ায় মিললো তিন ছাত্রীর লাশ

tamil_99669আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিল নাড়ু প্রদেশে মেডিকেল কলেজের তিন নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মৃত্যুর জন্য কলেজের অধ্যক্ষকে দায়ী করে একটি সুইসাইড নোটও লিখে গেছেন তারা।

শনিবার রাতে ভিল্লুপুরাম জেলায় কলেজের কাছে একটি খামারের কূয়া থেকে ওই তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা সবাই আত্মহত্যা করেছে। খবর হিন্দুস্তান টাইমের।

খবরে বলা হয়, ওই তরুণীরা চেন্নাই থেকে ২শ কিলোমিটার দূরের ভিল্লুপুরামের এসভিএস মেডিকেল কলেজ অফ ন্যাচারোপ্যাথি এ্যান্ড ইয়োগা সাইন্স কলেজে স্নাতকের ছাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীদের মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তারা কলেজের ব্যবস্থাপনা এবং বিশেষ করে কলেজের অধ্যক্ষকে তাদের মৃত্যুর জন্য দায়ী করেছে।

জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নরেন্দ্র নায়ের বলেছেন, সুইসাইড নোটে কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত টিউশন ফি আদায় এবং মৌলিক সুযোগ সুবিধা আদায়ের জন্য ছাত্রদের অবিরাম সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে।

নিহতদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হয়েছে তাদের সন্তানেরা।

এক শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, এটা আত্মহত্যা নয়। তার মেয়েকে খুন করা হয়েছে। তার দাবি ওই তরুণীদের পোস্টমর্টেম যেন ভিল্লুরাম হাসপাতালে না করে চেন্নাইতে করা হয়। অপর এক ছাত্রীর আত্মীয়া জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের উত্ত্যক্ত ও নির্যাতন করত। এই নির্যাতন সইতে না পেরেই তাদের আজ এই পরিণতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা