,

অধিনায়কত্ব ছাড়লেন চিগুম্বুরা

chikumbura20160124062644স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে বিপক্ষে সিরিজ ড্রয়ের স্বাদ নিয়ে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এলটন চিগুম্বুরা। তবে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের জার্সি গায়ে খেলে যাবেন এই তারকা অলরাউন্ডার।

জিম্বাবুয়ের হয়ে ৮০টি সীমিত ওভারের ম্যাচে নেতৃত্ব দেন চিগুম্বুরা। যেখানে তার অধীনে দলটি ২০ ম্যাচে জয় লাভ করে। তার নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় জিম্বাবুয়ে। ২০১০ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের অধিনায়ক হয়েছিলেন চিগুম্বুরা। পরে তার পরিবর্তে নেতৃত্বে আসেন ব্র্যান্ডন টেইলর। তবে গত বিশ্বকাপের পর টেইলর ইংল্যান্ডে কলপাক চুক্তিতে নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলতে যাওয়া আবারও নেতৃত্বে ফিরেন চিগুম্বুরা।

এদিকে চিগুম্বুরার পরিবর্তে এখন পর্যন্ত নতুন কোন অধিনায়কের নাম প্রকাশ করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে হ্যামিল্টন মাসাকাদজা কিংবা সিকান্দার রাজা জিম্বাবুয়ের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে