,

১৮ মার্চ ঢাকায় আসছেন মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ঢাকায় আসছেন হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর। ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আয়োজিত একটি কনসার্টে যোগ দিতেই মোনালির এবারের ঢাকা সফর। আগামী ১৮ মার্চ কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা আবাসিক এলাকার উন্মুক্ত মাঠে।

কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজক প্রতিষ্ঠান ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইবনে বাকার, মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান ও ইন্দালো ব্যান্ডের ইন্দালো ব্যান্ডের কর্ণধার জন কবির।

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইবনে বাকার জানান, কনসার্টের একদিন আগে ১৭ মার্চ ঢাকায় এসে পৌঁছাবেন মোনালি। অনুষ্ঠানে তার পাশাপাশি গাইবেন রাফা ও ইন্দালো ব্যান্ড।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গাওয়ার পর ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পান।add_28605

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা