,

চীনে আকাশ ছোঁয়া কাচের সেতু

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি সেতু নির্মাণ করা হয়েছে। পায়ের নিচের স্বচ্ছ কাচের এই সেতু মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে। দৈর্ঘ্যে ৩০০ মিটার এই সেতুটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে গেল বছরের সেপ্টেম্বর থেকে।

সেতুটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাচের উপরে যোগ ব্যায়ামের প্রদর্শনী মানুষজনকে আরো টানছে।

প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই সেতু দিয়ে এপার- ওপর হতে। তবে একেবারে স্বচ্ছ কাচের সেতু পার হতে ভয় কাজ করছে অনেকের মনে।

তেমনি একজন লি শু ঝেন বলছিলেন “ যখনি আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি কুঁকড়ে যাবেন, আবার আশে পাশে তাকালে আপনি সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্ষ্য উপভোগ করতে থাকবনে”।

অন্য একজন বলছিলেন “ এটা অসাধারণ, মনে হবে আপনি বাতাসে হেটে বেড়াচ্ছেন”।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই সেতুটি দেখতে পলকা মনে হলেও এর নকশা করা হয়েছে এমন ভাবে যাতে করে ধমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে। একই সঙ্গে ৮০০ মানুষের ভার নিতে পারে সেতুটি।

এই সেতুটির জনপ্রিয়তা দেখে পার্শ্ববর্তী দেশ তাইওয়ান ১৭৯ উচ্চতার একটি কাচের সেতু তৈরি করেছে। সূত্র : বিবিসি বাংলা150623103205_china_glass_bridge_promo_640x360_haimdotanarchitects_nocredit

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা