,

শর্ত রেখেই অজয়ের সঙ্গে গাঁটছড়ায় কাজল

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বলিপাড়ার নির্ঝঞ্ঝাট দম্পতি তাঁরা৷ নিজেরাই জানিয়েছেন, গ্ল্যামার পার্টি বিসেষ পছন্দ করেন না তাঁরা৷ কাজের অবসরে বাড়িতেই ছেলেমেয়েদের নিয়ে সময় কাটান৷ তাঁরা অজয় দেবগণ ও কাজল৷ একসময়ের সহঅভিনেতা, তারপর প্রেম ও পরিণয়৷ কিন্তু বলিউডের আর পাঁচটা কাহিনির মতো, এ সরল গল্পেও ছোট্ট একটা টুইস্ট আছে৷ তা হল শর্ত৷  সম্প্রতি কাজল জানালেন কী শর্তে অজয়কে বিয়ে করেছিলেন তিনি৷

অভিনেত্রী কাজল যে বই পড়তে ভালবাসেন এ কথা তিনি নিজেই বলেছেন বারবার৷ কিন্তু বিয়েতেও যে বই পড়ার শর্ত রেখেছিলেন কে জানত! সম্প্রতি তিনি জানিয়েছেন, বিয়ের জন্য তাঁর শর্ত ছিল একটা লাইব্রেরি৷ তিনি এজয়কে বলেছিলেন, তাঁকে বাড়িতে একটা লাইব্রেরি করে দিলে তবেই তিনি বিয়েতে রাজি হবেন৷ তাও আবার যেমন তেমন নয়৷ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে যেরকমটি দেখানো হয়েছিল, সেরকম লাইব্রেরি চাই তাঁর৷ তা সিনেমার মতো না হলেও কাজলকে কিন্তু লাইব্রেরি দিয়েছেন অজয়৷ তাঁদের বাড়িতে তিনটে ঘরজুড়ে যে শুধুই বই সে কথা জানিয়েছেন খোদ কাজলই৷

প্রেমের পাত্র যিনিই হোন না কেন, বইয়ের সঙ্গে প্রেম যে চিরকালীন, সে কথাই আরও একবার জানিয়ে দিলেন কাজল৷Kajol-1

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে