,

বানর যখন কুকুরের পালক মা!

1453546297-6ভারতের রাস্তায় অবহেলায় পড়ে আছে একটি সদ্যজাত কুকুরছানা। হয়তো তাকে এখানেই ফেলে চলে গেছে জন্মদাত্রী। কেউ খেয়াল করছে না। কারো মায়াও হচ্ছে না।

তবে অন্য সবার মতো চুপচাপ বসে থাকতে পারেনি একটি বানর। পরম মমতায় কুকুরছানাটির দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। অনেকটা মায়ের মতোই আদর যত্নে সে বড় করছে ছানাটিকে।

নিজে যা খেতে পেয়েছে তাই ভাগাভাগি করে খেয়েছে ছানাটির সঙ্গে। অন্য হিংস্র কুকুরের আক্রমণ থেকে রক্ষা করেছে কুকুরছানাটিকে।

পিপলস ডেইলি অনলাইন এই বানর ও কুকুরছানার ছবি প্রকাশ করে একটি প্রতিবেদন করেছে। মমতার প্রতীক হিসেবে এসব ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

 

ছবিতে দেখা গেছে, কুকুরছানাটিতে কোলে নিয়ে ঘুরছে বানরটি। এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে যাওয়ার সময়ও ধরে রেখেছে ছানাটিকে।

আশপাশের পথচারীরা যখন বানরটির দিকে খাবার ছুড়ে দিয়েছে, তখন কুকুরছানাটিকে সঙ্গে নিয়েই তা খেয়েছে সে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা