,

তুতেন খামুনের দাড়ি খোলায় বিচারের মুখে আটজন

150123184701_tutankhamun_mask_640x360_bbcমিশরের গণমাধ্যম বলছে ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশে যে দাড়ি ছিল সেটা খুলে আবার জোড়া তালির দেয়ার অভিযোগে মিশর জাদুঘরের আটজন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে ।

প্রায় একবছর আগে মিউজিয়াম কর্তৃপক্ষের নজরে পরে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সাথে মিল নেই।

অভিযুক্তরা দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্ব দেখাতে অপারগ হয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে যেসব পর্যটকরা আসেন তাদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু।

bbc
অপর্যাপ্ত আঠা দিয়ে দাড়ি লাগানো হয়েছিল

মিউজিয়ামের যারা তত্বাবধায়ন করেন তারা এই দাড়ি কিভাবে সরে গেল সেটা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

কেও কেও বলছেন এটা হঠাৎ করে খুলে যেতে পারে, আবার অনেকের মত এটা আলগা হয়ে পরলে সেটাকে সরিয়ে ফেলা হয়।

বিচারকরা অবশ্য বলছেন যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকা দেয়ার চেষ্টা করেন।

বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সাথে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা