,

ভয়াবহ তুষারঝড়ে অচল নিউইয়র্ক

saj-7আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগর অচল হয়ে পড়েছে। এতে নিউইয়র্কে অপ্রয়োজনীয় চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৪০ ইঞ্চি বা ১০২ সেন্টিমিটার পুরু তুষার পড়েছে। এতে ওই অঞ্চলের আট কোটি ৫০ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, নগরে ২৮ ইঞ্চি পুরু তুষার পড়তে পারে। এটি হবে স্মরণকালের পাঁচটি ভয়াবহ তুষারঝড়ের মধ্যে একটি।

প্রতিবেদনে বলা হয়, এর আগে নিউইয়র্কে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে বেশি তুষারপাত হয়েছিল। তখন ২৬ দশমিক ৯ ইঞ্চি পুরু তুষার পড়ে।

গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তুষাড়ঝড় শুরু হয়। এর মধ্যে ১১ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছে। প্রচণ্ড তুষারপাতের কারণে এ পর্যন্ত দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত সাতজন নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা