শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন আসছে না বিনিয়োগ

555551-400x295বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৪ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৫২ কোটি ডলার। বিভিন্ন নীতি ও পরিকল্পনার পরও কাঙ্খিত মাত্রায় বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে না। এ অবস্থায় বিদেশি বিেিনয়াগকারীদের আকৃষ্ট করতে প্রথমবারেরমত আয়োজিত হতে যাচ্ছে হচ্ছে বিনিয়োগ বিষয়ক একটি সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিনিয়োগ বোর্ডের আয়োজনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট এ্যান্ড পলিসি সামিট’ শিরোনামে এই সম্মেলনে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া গবেষক, শিক্ষাবিদ, শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন।

এতোকিছুর পরও বিনিয়োগ কেন আসছে না। আর এই সম্মেলন বিনিয়োগ বৃদ্ধিতে কতটা অবতান রাখবে। এসব বিষয় নিয়ে গবেষক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড.মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে যে বৈদেশিক এবং স্থানীয় বিনিয়োগ হয় তার মধ্যে স্থানীয় বিনিয়োগ আমাদের দেশের জিডিপির ২১ ভাগেরমত। এটা আমাদের দেশের অর্থনীতির যে সম্ভবনা আছে এবং যে প্রয়োজন আছে তার তুলনায় অনেক কম।

বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে অনেক সময় অনেক উদ্যোগ নেয়া হয়েছে তার পরেও বিনিয়োগ কেন কাঙ্খিত মাত্রায় হচ্ছে না এর উত্তরে ড.মুস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগ কম হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে তার মধ্যে একটা হল নিষ্কন্টক জমি পাওয়া, অবকাঠামোগত দুর্বলতা। বিশেষ করে গ্যাসের যে সংযোগ সেটা নিশ্চিত করা যাচ্ছে না। আমাদের দেশে শ্রমের সাঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করার ব্যাপারে আমাদের আরও অনেক কিছু করার আছে। আমাদের দেশে রাজনৈতিক অবস্থা বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব লক্ষ করা যায়। বিশেষত আমাদের আঞ্চলিক যে বাজার আছে এই বাজারটাকে রপ্তামুখি বিভিন্ন বিনিয়োগ করে সেই বাজারটাকে ধরা। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশ যে বাজার সুবিধা পায় সেটাকে কাজে লাগাতে হবে। এই জায়গাগুলোতে আমাদের অনেক কৌশলি হওয়ার ব্যাপার আছে। অবকাঠামোগত দুর্বলতা, বিশেষ করে গ্যাসের সরবরাহ বাড়াতে হবে, একই সাথে আমাদের দক্ষতার দিকে নজর দিতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, বৈদশিক বিনিয়োগকারী যারা আসবেন তাদের কাছে আমাদের দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরার প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে।

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী বিনিয়োগের কাঙ্খিতমাত্রা কত হতে পারে এ প্রসঙ্গে ড.মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের দেশে বিনিয়োগের পরিমান আরও অনেক বাড়াতে হবে। আমাদের দেশে মাথাপিছু আয় যদি ৪ হাজার ডলারে নিয়ে যেতে চাই তাহলে স্থানীয় এবং বৈদশিক বিনিয়োগ বাড়াতে হবে। এখন বিভিন্ন স্পেশাল অর্থনৈতিক জোন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের যে অবকাঠামোগত দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠার মাধ্যমে বিনিয়োগে বাড়ানোর ব্যাপারে সচেষ্ট হতে হবে।

বাংলাদেশ এখন নি¤œমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। যদি এখন আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই তাহলে আমাদের গড় মাথাপপিছু আয় বাড়াতে হবে। বর্তমানে বাংলাদেশর গড় মাথাপিছু আয় প্রায় ১৩শ’ ডলার। আমরা যদি এটাকে ৩ থেকে ৪ হাজার ডলারে নিয়ে যেতে চাই তাহলে এই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। স্থানীয় বিনিয়োগ যেটা আছে সেটাও বাড়াতে হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যক্তিখাতের বিনিয়োগ ২৭ ভাগে উন্নীত করার কথা বলা হয়েছে। বৈদেশিক বিনিয়োগ যেটা আছে সেটা যদি ভিয়েতনামের সমপর্যায়ে নিয়ে যেতে চাই তাহলেও আমাদের ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে হবে।