,

মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবদুল আউয়াল আর নেই

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুনের পিতা মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক মো. আবদুল আউয়াল আর নেই। গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চরশোলাকিয়া এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন Pic Abdul Awal(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে শাহরিয়ার আল মামুন জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আবদুল আউয়াল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে শোলাকিয়া নূরানী মাদ্রসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল আউয়াল ১৯৪৫ সালে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে কিশোরগঞ্জ চলে আসেন। আবদুল আউয়াল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া গত ৪২ বছর ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে