,

কসবায় আইনমন্ত্রীর অনুষ্ঠানে সাবেক সাংসদ লাঞ্ছিত

index_113765_113771কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার (২৩ জানযুারি) উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬৬টি বিদ্যালয়ের ১৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকাস্থ কসবা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।

অনুষ্ঠানের আরম্ভ হওয়ার পূর্ব মুহুর্তে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ মোহাম্মদ শাহআলমকে শারীরিক লাঞ্ছিত করেছে ক্ষুদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আগত মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ দিকবিদিক ছুটাছটি করতে থাকে।
ঢাকাস্থ কসবা সমিতির সভাপতি সেলিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সাংসদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আলহারুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি ও ঢাকাস্থ কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান প্রকৌশলী কবির আহাম্মদ ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইউম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাউছার ভূইয়া জীবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, মোস্তাক আহাম্মদ, আবু জামাল, বীরমুক্তিযোদ্ধা এ.বি.এম শাহজাহান প্রমুখ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে; আইন মন্ত্রী আনিসুল হক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার প্রায় ২০/২৫ মিনিট আগে দর্শক গেলারীতে আসীন ছিলেন সাবেক সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহআলম। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ প্রহরায় সাবেক সাংসদ ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা