বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নে শীর্ষে শ্রীলঙ্কা

South-Asia-_-amirদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়নে শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) অধীনে বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদনের (এইচডিআর) ২০১৫ সালের জরিপে দেশটির এ অবস্থান তুলে ধরা হয়েছে। এর আগে ১৯৯০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ অঞ্চলের অনেক দেশের চেয়ে নিচু অবস্থানে ছিল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিক অবস্থানে শ্রীলঙ্কা ৭৩তম স্থানে আছে। গত বছর দেশটির অবস্থান ছিল ৭৪তম। ২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ অবসানের পর এই তালিকায় এ পর্যন্ত পাঁচ ধাপ এগিয়েছে দেশটি। বিশ্বের ১৮৮টি দেশ এবং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের মধ্যে চালানো এ জরিপে দীর্ঘ এবং সুস্থ জীবন, জ্ঞানার্জনের সুযোগ এবং জীবনযাত্রার মানকে মানদ- হিসেবে ধরা হয়।
সংস্থাটির জরিপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং মালদ্বীপ ছাড়াও ইরানকে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ধরা হয়। শ্রীলঙ্কার চেয়ে এ তালিকায় অবশ্য এগিয়ে আছে ইরান। তাদের বৈশ্বিক অবস্থান ৬৯তম। মালদ্বীপের অবস্থান ১০৪তম। তালিকায় ভারত এবং ভুটানকে মধ্যম পর্যায়ের মানব উন্নয়ন দেশ হিসেবে এবং নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তানকে মানব উন্নয়নে নিম্ন পর্যায়ের দেশ হিসেবে ধরা হয়েছে। তালিকায় ভারতের অবস্থান ১৩০তম এবং পাকিস্তানের অবস্থান ১৪৭তম।
সূত্র : দ্য হিন্দু।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান