,

গণহিস্টিরিয়া আতঙ্কে ফরিদপুরে ৫৭ বিদ্যালয় বন্ধ ঘোষণা

histiraগত তিনদিনে ফরিদপুরের শিবরামপুর আরডি একাডেমির ৫৬ ছাত্রী ও খলিরপুর উচ্চ বিদ্যালয়ের ৩১ ছাত্রী হিস্টিরিয়ায় আক্রান্ত হওয়ার জের ধরে ফরিদপুর সদর উপজেলার ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় শনি ও রবিবার দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ড. আবু নঈম মো. আব্দুস সবুর বলেন, রোগটি আতঙ্কিত হওয়ার ফলে ছড়িয়ে পড়ে। অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে আক্রান্ত না হয় সেই কারণে সচেতনার লক্ষ্যে দুদিনের জন্য স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।
তিনি বলেন, রোগের কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।
জানা গেছে, ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় এক’শ শিক্ষার্থী স্কুল চলাকালীন সময়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে দুদিন চিকিৎসা শেষে তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ম-ল বলেন, আরও পর্যবেক্ষণ ও সতর্কতার জন্য বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ও রোববার এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ইউসুফ আলী বলেন, আতঙ্ক থেকেই রোগটি বেশি ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, এই রোগকে গণহিস্টিরিয়া বলা হয়ে থাকে। সকলকে সচেতন থাকতে হবে যাতে ভংয়ঙ্কর ব্যাধি হিসেবে ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন আতঙ্ক ছড়াতে না পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে