,

র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ ৭৮, সাব্বির ৫৯ ধাপ এগোলেন

112184_Sabbirজিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে দলীয় র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। ১০ থেকে ১১ -তে নেমে গেছে তারা। কিন্তু খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতিটা চোখে পড়ার মতো। ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এক লাফে টপকেছেন ৭৮ ধাপ। টি-টোয়েন্টি বোলাদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৩৭। এছাড়া সাব্বির রহমান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক লাফে এগিয়েছেন ৫৯ ধাপ। তার অবস্থান এখন ৭৯। এছাড়া আল-আমিন হেসেন ১৫ ধাপ এগিয়ে ৩৫তম ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন ৩৩তম স্থানে। বোলিং-ব্যাটিং দু’টিতেই বাংলাদেশের শীর্ষে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ২২ ও বোলিংয়ে ১২তম স্থানে তিনি। আর সেরা অলরাউন্ডার তো আগ থেকেই আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে মুস্তাফিজ নেন ৪ উইকেট। আর সাব্বির রহমান বাংলাদেশের পক্ষে করেন সর্বোচ্চ ১৪০ রান।
খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের উন্নতিটা বেশ চমকপ্রদ। সম্প্রতি নিউজিল্যান্ড পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারিয়েছে। এতে কিউই খেলোয়াড়রা দেখান দুর্দান্ত নৈপুণ্য। সিরিজে সর্বোচ্চ ১৭৫ রান করা কেন উইলিয়ামসন পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। আর বাঁহাতি পেসার মিচেল ম্যাকক্লেনাঘান  প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন। ৩ ধাপ এসিয়ে তার অবস্থান এখন অষ্টম। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ২২২ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ১১ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা দশে উঠেছেন। তার অবস্থান অষ্টম। আর জিম্বাবুয়ের স্পিনার গ্রায়েম ক্রেমার ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে তিনি নেন ৬ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা