,

“উইজডেন ইন্ডিয়া” বর্ষসেরার তালিকায় মাশরাফি

mash_99640স্পোর্টস ডেস্ক : শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সালের সংস্করণটি প্রকাশ করা হয়েছে। এই সংস্করণে বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ছাড়াও বর্ষসেরা আরও ৫ ক্রিকেটার হলেন, রবীচন্দ্রন অশ্বিন (ভারত), বিনয় কুমার (ভারত), ধাম্মিকা প্রসাদ (শ্রীলঙ্কা), ইউনিস খান (পাকিস্তান) ও জো রুট (ইংল্যান্ড)।

এই সংস্করণের মোড়ক উন্মোচন করেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রকাশনাটি সম্পাদনা করেছেন সুরেশ মেনন। এই সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হল অব ফেমে জায়গা পেয়েছেন বিজয় মার্চেন্ট ও ভগবত চন্দ্রশেখর।

২০১৪-১৫ সালে জাতীয় দলের হয়ে অবদানের ভিত্তিতে তারা উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

উল্লেখ্য, ‘উইজডেন ইন্ডিয়া’ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ভারতীয় সংস্করণ। এশিয়ার ক্রিকেটে এটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। ২০১৩ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। উইজডেন ক্রিকেটার অ্যালম্যানাকের সম্পাদকের ভোটে উইজডেন ইন্ডিয়া পুরস্কার দেওয়া হয়। এর জন্য খেলোয়াড়দের আগের বছরের সাফল্যকে প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।

‘উইজডেন ইন্ডিয়া’ পুরস্কার পাওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি। এর আগে মমিনুল হক (২০১৫), সাকিব আল হাসান (২০১৩) ও মুশফিকুর রহিম (২০১৪) এই সম্মাননা পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে