,

আবারও দেশীয় দর্শকদের ছোট করলেন জয়া

joya-ahsan-wallpaper-62বিনোদন ডেস্ক : সম্প্রতি কলকাতার ‘রাজকাহিনী’ ছবিতে আপত্তিকর দৃশ্যে অভিনয় ইস্যুতে আবারও মুখ খুললেন জয়া আহসান। ভারতের একটি রাজ্যর দৈনিকে দেয়া সাক্ষাৎকারে রাজকাহিনী সিনেমায় অভিনয় এবং বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে বিশাল ফিরিস্তি দিয়েছেন এ অভিনেত্রী।
পাশাপাশি বাংলাদেশে রাজকাহিনীর মতো ছবি নির্মাণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সিনেমার দর্শকদের সম্পর্কে গণমাধ্যমটিতে দেয়া সাক্ষাৎকারে জয়া বলেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজকাহিনী সিনেমার মতো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। সেখানে সিনেমা দর্শকদের রুচি একেবারেই আলাদা। যেখানে কলকাতার দর্শকদের এ ধরনের ছবি দেখার রুচি নিজেরা নানা ঘরানার বিভিন্ন দেশের ছবি দেখে তৈরি করে নিয়েছে; সেখানে বাংলাদেশের দর্শকরা অনেক পিছিয়ে রয়েছে। তবে এ পরিস্থিতি থেকে দ্রুত দেশের দর্শকরা উঠে আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।
পাশাপাশি বাংলাদেশেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে বলে সাক্ষাৎকারের এক পর্যায়ে স্বীকার করেন রাজকাহিনীর এ অভিনেত্রী। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী সিনেমাতে অশ্লীল বাক্যের সংলাপ বলা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সংলাপ বলা দোষের কিছু নয় এবং এটি বলতে কোনো আপত্তিও ছিল না আমার। কারণ আমি ছবিতে যে শব্দগুলো ব্যবহার করেছি সেগুলো নারী দেহেরই অঙ্গ-প্রত্যঙ্গ। এটি মুখে বললে দোষের কী আছে বলেও প্রশ্ন রাখেন জয়া।
তবে রাজকাহিনী ছবির মুক্তির পর নামে-বেনামে প্রচুর হুমকি এসেছে বলে কলকাতার ওই পত্রিকাকে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশ সরকার তার নিরাপত্তার বিষয়টিরও নিশ্চয়তা দিয়েছেন বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মূলত দেশের ছোটপর্দার অভিনেত্রী জয়া আহসান। তবে বাণিজ্যিক ধারার কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ভিন্নধারার ছবিতে অভিনয় করে প্রসংশা কুড়িয়েছিলেন। কিন্তু কলকাতার দু-একটি ছবিতে অভিনয় করেই হঠাৎ করে এ অভিনেত্রী কলকাতামুখী হয়ে পড়েন। সেখানকার ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পাওয়ার আশায় বিভিন্ন সময়ে দেশের দর্শকদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন তিনি। দেশীয় সিনেমায় এ অভিনেত্রীকে নিজের গা বাঁচিয়ে চলতে দেখা গেলেও ওপার বাংলার সিনেমাতে বেশ খোলামেলাভাবেই দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা