বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে সমস্যা হবে বাম কাত হয়ে ঘুমালে !

স্বাস্থ্য ডেস্ক : ঘুমানোর সময়ে কেউ কেউ একেবারে আকাশের দিকে মুখ করে ঘুমান, কেউ উল্টো হয়ে পড়ে বালিশে মুখ গুঁজে ঘুমান, আর কেউ কেউ একপাশে কাত হয়ে ঘুমান। আপনি যদি বেশীরভাগ সময়ে বামদিকে কাত হয়ে ঘুমান, তবে ঘুমের মাঝে আপনার একটি সমস্যা হবার সম্ভাবনা বেশি থাকে। তা হলো দুঃস্বপ্ন বেশি হবার সম্ভাবনা।
পুরনো একটি গবেষণা যার ব্যাপারে সম্প্রতি জানা গেছে, তা থেকে জানা যায় বাম কাত হয়ে ঘুমানো মানুষ, ডান কাত হয়ে ঘুমানো মানুষের চাইতে বেশি দুঃস্বপ্ন দেখে। ৬৩ জন মানুষের ওপর করা এই গবেষণায় ৪১ জন ডান কাত হয়ে ঘুমায় আর ২২ জন বাম কাত হয়ে। বামদিকে কাত হয়ে ঘুমানো মানুষের ৪১ শতাংশ বলে তারা দুঃস্বপ্ন দেখেন, আর ডানদিকে কাত হয়ে ঘুমানো মানুষের ১৫ শতাংশের মাঝে দুঃস্বপ্ন দেখার কথা জানা যায়।

fil
দুঃস্বপ্ন নিয়ে গবেষণা এই প্রথম নয়। পনির নিয়ে একটি গবেষণায় দেখা যায় একেক ধরণের পনির খেলে একেক ধরণের স্বপ্ন দেখা যায়। ঘুমের পজিশনের সাথেও দুঃস্বপ্নের সংযোগ আছে তা আগেই জানা যায়। তবে বাম অথবা ডান কাত হয়ে ঘুমানোর সাথে দুঃস্বপ্নের পাশাপাশি আরেকটি জিনিসের সংযোগ আছে, তা হলো গ্যাস্ট্রোইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা GERD। যাদের এই সমস্যা আছে তাদের আবার বামদিকে কাত হয়ে ঘুমানোই ভালো। এতে তাদের পাকস্থলী ইসোফ্যাগাসের নিচে থাকে। এদের ক্ষেত্রে ডানদিকে কাত হয়ে ঘুমালে অ্যাসিড রিফ্লাক্স বা চোঁয়া ঢেকুর উঠতে পারে ফলে জ্বালানো-পোড়ানো ধরণের স্বপ্ন দেখতে পারেন তারা।জানেন কি বাম কাত হয়ে ঘুমালে কি সমস্যা হতে পারে আপনার?
আপনার যদি দুঃস্বপ্ন দেখার প্রবণতা বেশি হয়ে থাকে তাহলে কিছু কাজে এই সমস্যা কমাতে পারেন। নিজের স্বপ্ন নিয়ন্ত্রণ করতেও পারেন কিছু কাজের মাধ্যমে। ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দিতে পারেন যে আপনার স্বপ্ন আপনারই নিয়ন্ত্রণে এবং আপনি ইচ্ছা করলেই একে পরিবর্তন করতে পারেন। নিজের দুঃস্বপ্নের কথা লিখে রাখতে পারেন ডায়েরিতে, কথা বলতে পারেন কোন মনস্তত্ববিদের সাথে। এতে বোঝা যেতে পারে কী কারণে আপনি এত দুঃস্বপ্ন দেখছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান