বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাজির ১০০ ফাইল প্রকাশ্যে আনলেন মোদী

imageআন্তর্জাতিক ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ১০০টি গোপন ফাইল প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন মাস আগে নেতাজির পরিবারের সদস্য ও গবেষকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গোপন নথি প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। গোটা দেশের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে সেই নথি প্রকাশ্যে এল। নেতাজি সংক্রান্ত ১০০টি ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক চাপানউতোর। সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা ৬৪টি গোপন ফাইল প্রকাশ করে দেন। তখন থেকেই নেতাজিকে নিয়ে কেন্দ্রের কাছে থাকা গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনতে মোদী সরকারের উপর চাপ বাড়তে থাকে। একটি ফাইল থেকে জানা গিয়েছে, নেতাজির কন্যা অনিতাকে স্বাধীন ভারতের সরকার পেনশন দেওয়া শুরু করেছিল। বছরে ৬০০০ টাকা করে পেনশন দেওয়া হত। স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসেবেই এই পেনশন দেওয়া হত অনিতাকে। তবে ১৯৬৫ সালে নেতাজির কন্যার বিয়ে হয়ে যাওয়ার পর সেই পেনশন বন্ধ হয়ে যায়। প্রথমে এই পেনশন নেতাজির স্ত্রীকেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। কিন্তু তিনি পেনশন নিতে অস্বীকার করায় মেয়ে অনিতার নামে পেনশন দেওয়া শুরু হয়। আরও অনেক নথি রয়েছে সদ্যপ্রকাশিত ১০০টি ফাইলে। সে সব তথ্যও একে একে সামনে আসতে চলেছে।
কেন্দ্রীয় সরকারের তরফে শুক্রবারই বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রক যৌথ ভাবে সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে আনছে । যেখানে যা রয়েছে, সেগুলি একত্র করে আগেই জাতীয় লেখ্যাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকেও কিছু ফাইল পাঠানো হয়েছে। মোট ১০০টি ফাইলের সংস্কার ও ডিজিটাল সংস্করণের কাজ করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু এই ফাইলগুলির মধ্যে ক’টি প্রকাশ্যে আনা হবে, তা শুক্রবার কেন্দ্র জানায়নি। প্রধানমন্ত্রী শনিবার সকালে সবকটি ফাইলই প্রকাশ করে দিয়েছেন।আ.বা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান