,

৭ হাজার ফ্লাইট বাতিল : যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : তুষারঝড়ে প্রায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটনসহ ১০টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কবলে পড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে প্রায় সাড়ে আট কোটি লোক ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। শুক্রবার থেকে শুরু হওয়া তুষারঝড় ৩৬ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

bloom_1794123b_2337দেশটিতে ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তারা শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর রেল ও বাস সার্ভিস বন্ধ ঘোষণা করেছে।

কোনো কোনো এলাকা দুই ফুট তুষারের নিচে চাপা পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এই তুষারঝড়ের মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
শনিবার সকাল পর্যন্ত তুষার ঝড়ের কবলে পড়ে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনায় বাজে আবহাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কে ঝড়ের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচটি প্রধান বিমানবন্দরে যাতায়াত ব্যাহত হচ্ছে। এ কারণে শুক্রবার ও শনিবার ৬ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৬৭৫টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত করা হয়েছে। নর্থ ক্যারোলিনায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি বাড়ি। ওয়াশিংটনের যোগাযোগব্যবস্থা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যার অধিকাংশই নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরের। শুধু শুক্রবারই বিলম্বিত হয়েছে ৭ হাজার ফ্লাইট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা