,

নিউইয়র্কে বাংলাদেশীর ওপর হামলা ঘটনায় ২ জন গ্রেফতার

jugantot us_2344ডেস্ক রিপোর্ট : ‘আইএস সদস্য’ আখ্যা দিয়ে নিউইয়র্কের রাস্তায় মজিবর রহমান নামে এক বাংলাদেশীকে মরধরের ঘটনায় কৃষ্ণাঙ্গ দুই কিশোরকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ শুক্রবার পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি।

সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান মজিবর তার নয় বছরের ভাগ্নিকে স্কুল থেকে আনার পথে ওয়াটসন এভিনিউ ও পুগসলে এভিনিউর মোড়ে হামলার শিকার হন। তিনি তখন পাজামা-পাঞ্জাবি পরা ছিলেন।

নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি নিউজসহ অনেক পত্রিকায় গুরুত্বের সঙ্গে হামলার খবর প্রকাশ হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

মজিবরের ওপর হামলার প্রতিবাদে গত ১৯ জানুয়ারি ব্রঙ্কসে প্রবাসীরা একটি প্রতিবাদ সমাবেশ করেন হামলার স্থানে।

পুলিশ বলছে, শুক্রবার ভোররাতে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৫ বছরের অন্যজনকে ব্রঙ্কসের একটি স্কুল থেকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার এলাকায় মারধরের শিকার হন মজিবর।

পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, দুই যুবক তাকে আইএস সদস্য আখ্যা দিয়ে মুখে ও মাথায় কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে তাকে লাথি মারতে থাকে।

পুলিশের ‘হেইট ক্রাইম টাস্ক ফোর্স’সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাও অপরাধীদের ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় ধরা পড়ে দুই কিশোর।

সিটি মেয়রের কমিউনিটি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সারাহ সাঈদ বাংলাদেশিসহ মুসলিম সম্প্রদায়ে ক্ষোভের পরিপ্রেক্ষিতে মজিবরের বাসায় গিয়ে মেয়রের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা