,

নাসিরনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা (ভিডিও)

download (20)আকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে এবার সরিষার বাম্পার ফলনের  আভাষ পেয়ে শরিষা চাষীরা বেজায় খুশি। চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় কোন প্রকার ক্ষতি হয়নি তৈল জাতীয় এ ফসলে। ফলনও ভাল হয়েছে।  সরিষা ক্ষেতের হলুদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। এ যেন প্রকৃতির রুপের খেলা। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রংয়ের সরিষার সমারোহ। অল্প খরচে অধিক মুনাফা হবে বলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার  ৫ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষযমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা এবার ৪হাজার ৮শ‘ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। কৃষকরা জানায়, সরিষা চাষে দ্বিগুন লাভ। তাছাড়া ফুল ও পাতা ঝরে জৈবসার তৈরি করে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে। সে কারনে এ জমিতে পরবর্তীতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না ও ধানের ফলনও ভাল হয়। তাই এবারের মৌসুমে এ উপজেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। কৃষকরা আশা করছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবং প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন  জানান, ধানের সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা ধান ফলনের চেয়ে সরিষার প্রতি আগ্রহ বাড়ছে। তাছাড়া নাসিরনগরের মাটি সরিষা আবাদের জন্য খুবই উপযোগী। এ বিষয়ে কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করেছে ।

https://www.youtube.com/watch?v=0UNewG77zLE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে