,

মাথা ব্যথার সময় ভুলেও খাবেন না এই ৫টি খাবার

72454ded-08c5-4f15-ac2a-3b8f17bab563_0মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক একটি রোগ। যেকোন সময় মাথা ব্যথা শুরু হতে পারে। আর যদি মাইগ্রেনের সমস্যা থাকে, তবে তো কোন কথা নেই! কিছু খাবার আছে যা মাথা ব্যথাকে বহুগুণে বাড়িয়ে দেয়। মাথা ব্যথার সময় এই খাবারগুলো এড়িয়ে যাওয়া উত্তম। এই খাবারগুলোর মাঝে এমনকিছু খাবার আছে যা আপনি মাথা ব্যথার নিরাময়ক হিসেবে জানতেন! এই তালিকায় কফি, চিজের মতও খাবার আছে!
১। কফি

এক নিমিষে ক্লান্তি দূর করতে কফির জুড়ি নিই। এই কফি মাথা ব্যথার সময় পান না করাই উত্তম। আপনি যদি প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি কফি পান করে থাকেন, তখন এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অতিরিক্ত কফি পান অনিদ্রার সৃষ্টি করে যা আপনার মাথা ব্যথার অন্যতম কারণ। “ হঠাৎ কোন এক ছুটির সকালে ঘুম ভেঙ্গে যদি আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তবে বুঝতে হবে হঠাৎ কফি ছেড়ে দেওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়েছে”।
২। কলা

প্রচুর ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ ফল কলা। এই কলাও আপনার মাথা ব্যথা বৃদ্ধি করে দিতে পারে। কলাতে ট্রায়ামিন নামক উপাদান আছে যা মাথা ব্যথা বাড়িয়ে দেয়। তাই মাথা ব্যথার সময় কলা খাওয়া এড়িয়ে চলুন।
৩। আইসক্রিম

আপনার কি ঘন ঘন মাথা ব্যথা করে? বিশেষ করে আইসক্রিম খাওয়ার পর অনেকে মাথা ব্যথা সমস্যায় ভুগে থাকেন। গবেষণায় দেখা গেছে ঠান্ডা জাতীয় খাবার বিশেষ করে আইসক্রিম মাথা ব্যথা বাড়িয়ে দিয়ে থাকে।
৪। ডার্ক চকলেট

ডার্ক চকলেট মুড ভাল করে থাকে। আবার এই ডার্ক চকলেটে থাকা ক্যাফেইন আপনার মাথা ব্যথা এমনকি মাইগ্রেনের ব্যথাও বাড়িয়ে দেয়।
৫। পনির

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে পনির মাইগ্রেনের ব্যথা অনেকখানি বাড়িয়ে দিয়ে থাকে। পনিরেও ট্রায়ামিন নামক উপাদান আছে যার কারণে মাথা ব্যথা বৃদ্ধি করে থাকে। তাই মাথা ব্যথার সময় পনির, চিজ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
মাথা ব্যথার সময় এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার যদি বিশেষ কোন খাবারে অ্যালার্জি থাকে, তবে সেটি এই সময় খাওয়া থেকে বিরত থাকুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ