,

৪৭০ কোটি বই ধারণে সক্ষম মানব মস্তিষ্ক

ict pic_113692মানব মস্তিষ্ক পূর্ববর্তী ধারণার চেয়েও ১০ গুণ বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন এবং একত্রে ৪৭০ কোটি বই ধরে রাখতে পারে বলে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন মস্তিষ্কের তথ্য ধারণকারী কোষ সিনাপসিসের ধারণক্ষমতা সংক্রান্ত এ গবেষণাটি চালিয়েছেন কয়েকজন মার্কিন বিজ্ঞানী।তারা আবিস্কার করেছেন, গড়ে একটি সিনাপসিসের তথ্য ধারণ ক্ষমতা ৪.৭ বাইটস। এর অর্থ মানব মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা ১ পেটাবাইট অথবা ১,০০০,০০০,০০০,০০০,০০০ বাইটস।
এক পেটাবাইট সমান ২ কোটি ৪ ড্রয়ার বিশিষ্ঠ স্টিলের অফিস কেবিনেট যা বই দিয়ে পূর্ণ অথবা ১৩.৩ বছর ধরে চলা এইচ ডি টিভির রেকর্ডিং অথবা ৪৭০ কোটি বই অথবা ৬৭০ কোটি ওয়েব পেজ।মানব মস্তিষ্ক তত্ত্বগতভাবে যে কোনো সময়ে এই পরিমাণ তথ্য ধারণ করতে সক্ষম তবে প্রকৃতপক্ষে মস্তিষ্কের তথ্য ভা-ার আরো ছোট।তবুও গবেষক দলের প্রধান টেরি সেজনস্কি বলেন, ‘ নিউরোসাইন্সের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী আবিস্কার। পূর্বে মস্তিষ্কের ধারণক্ষমতা সম্পর্কে যা বলা হয়েছিল তার চেয়ে ১০ গুণ বেশি তথ্য ধারণ করতে পারে আমাদের মস্তিষ্ক’।গবেষণাটি প্রকাশিত হয়েছে অনলাইন ম্যাগাজিন ই-লাইফে।

সূত্র: টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা