,

ভারতে বাংলাদেশি কিশোরীকে দিয়ে দেহব্যবসা!

2016_01_22_18_47_34_sBc6epn46IAtmQZVlRJz8oeuE4UnbR_originalআন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইতে এক বাংলাদেশি কিশোরীকে জোর করে আটকে রেখে ধর্ষণ ও তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত আরো এক নারীকে খুঁজছে পুলিশ।

ওই নারী ভুক্তভোগী ১৫ বছরের কিশোরী রাবেয়ার (ছদ্মনাম) আত্মীয়। গণমাধ্যমটি জানায়, চেন্নাইয়ের তিরুবত্তিয়ার এলাকার আমান কলি রোডের একটি বাড়িতে রাবেয়াকে গত ১৭ জানুয়ারি থেকে আটকে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িটির দেয়াল টপকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সে। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে তারা এসে মেয়েটিকে উদ্ধার করে।

রাবেয়া পুলিশকে জানিয়েছে, তাকে অপহরণ করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়। তার জবানবন্দির ওপর ভিত্তি করে অপহরণকারী চক্রের দালাল ২৮ বছরের কে টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিরুবত্তিয়ার নারী পুলিশ সংস্থা ‘অল ওমেন পুলিশ’।

ভারতীয় আইনের ৩৬৬ (এ) ধারা অনুসারে কিশোরী কন্যা ক্রয় মামলা, ৫০৬ (২) ধারা অনুসারে ভীতি প্রদর্শন মামলা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের ৬ ধারা অনুসারে টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘ওই দালাল কিশোরীটিকে বাংলাদেশের বাগেরহাট জেলার একটি গ্রাম থেকে লোভনীয় চাকরির কথা বলে চেন্নাইতে নিয়ে আসে।’

রাবেয়া পুলিশকে জানায়, তার মা কয়েক বছর আগে মারা গেছে। তার বাবা ইউসুফ শেখের কাছে বড় হয়েছে সে। তার বাবা ছিল নেশাগ্রস্ত। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। মা-বাবার সহায়তা না পেয়ে সে চাকরি করার সিদ্ধান্ত নেয়। সে তার এক খালা ডার্লিনের কাছে চাকরির কথা বলে। ডার্লিনের বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে।

ডার্লিন তাকে টিপুর কাছে হস্তান্তর করে। টিপু তাকে ভালো চাকরি দেয়ার কথা বলে। চলতি বছরের ৪ জানুয়ারি তারা চেন্নাই চলে যায়। এরপর থেকে সাধনকদুর একটি বাড়িতে আটক রেখে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

রাবেয়া জানায়, টিপু তাকে ধর্ষণ করেছে এবং আরো তিন থেকে চারজনের কাছে একই কাজে পাঠিয়েছে। ১৭ জানুয়ারি তাকে সাধনকদু থেকে তিরুবত্তিয়ায় নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাবেয়া বর্তমানে একটি সরকারি হাসপাতালে আছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা