,

১৩০ বছর পর মাথা ফিরে পেল ‘হরিহর’

statue1ফ্রান্সের একটি জাদুঘর ১৩০ বছর পর হিন্দু দেবতা বিষ্ণু ও শিবের একরূপ ‘হরিহরের’ মাথা কম্বোডিয়াকে পুনরায় ফেরত দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

৭ম শতাব্দীর এই হিন্দু দেবতার মূর্তির মাথা ফ্রান্স কম্বোডিয়া তাদের কলোনি থাকা অবস্থায় নিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার কম্বোডিয়া সরকারের অনুরোধে প্যারিসের ‘গুমেট জাদুঘর’ এই মাথা ১৩০ বছর পর ফেরত দিয়ে আবার তার শরীরের স্থাপন করে দেয়।

কম্বোডিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে জানান, ‘আমাদের মনে হচ্ছে আমরা পুনরায় আমাদের জাতীয় ঐতিহ্যের আত্মাকে জোড়া লাগিয়েছি।’

১৮৮৬ সালে ফ্রান্স এর মাথা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মূর্তিটি ফোনম দা মন্দিরে ছিল। কম্বোডিয়ার দক্ষিণের প্রদেশ টেকিওতে যার অবস্থান।

গত কয়েক বছর যাবৎ কম্বোডিয়া তার ঐতিহ্যবাহী জিনিসগুলো বিভিন্ন দেশের কাছে ফেরত চেয়ে আসছে যা তাদের বিনা অনুমতিতে নিয়ে যাওয়া হয়েছিল। বিগত তিন বছরে বেশ কয়েকটি মূর্তি তারা ফেরতও নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা