,

পোড়াবস্তিতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

12525503_10205471636619941_5600166236097429758_oঢাকা: রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন লেগেছে। তবে এক ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের তৎপরতায় বেলা সোয়া ১১টার দিকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পোড়াবস্তি উচ্ছেদ নিয়ে বৃহস্পতিবার থেকে সৃষ্ট উত্তেজনার মধ্যে রহস্যজনকভাবে এ অগ্নিকাণ্ড ঘটলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বস্তিতে আগুন লাগিয়েছে। তিনি জানান, বস্তিবাসীর অবরোধের কারণে অনেকক্ষণ ধরে আগুন নেভানোর জন্য ভেতরে যাওয়া যায়নি। ফলে মেইনরোডেই ফায়ার সার্ভিস কর্মীরা দাঁড়িয়ে ছিল। পরে পুলিশ প্রটেকশন নিয়ে ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করেছেন তারা। অবশেষে সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে কে বা কারা আগুন লাগাতে পারে এ ব্যাপারে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা