,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২

downloadআমিরজাদা চৌধুরী : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর বেগম (৪৫) জেলার নবীনগর উপজেলার কনিকারা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- শাহীন (৪০) ও আবুল কালাম (৬০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সকালে নবীনগর থেকে একটি সিএনজি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী শাহনীনূর বেগম মারা যান। এ ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার অপর দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা