,

সানি লিওনের সঙ্গে শাকিব-ফেরদৌস !

0000বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খান। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দেশ ও দেশের বাইরের সিনেমা প্রিয় দর্শকদের। শাকিব খান এক নামেই বাংলা চলচ্চিত্রের প্রাণ। অন্যদিকে দুই বাংলার নায়ক ফেরদৌস দখল করে রেখেছেন এপার ওপার বাংলার দর্শক। সব মিলিয়ে বলা যেতে পারে শাকিব খান ও ফেরদৌস দর্শকপ্রিয় অভিনেতা।
কিন্তু মূল বিষয় হচ্ছে এবার নাকি কিং খান ও ফেরদৌস ভারতের বংশদূত বিশ্বের প্রথম শ্রেনীর পর্নষ্টার সানি লিওনের সাথে একই মঞ্চে উপস্থিত থেকে পারফর্ম করবেন!
দেশের বেশ কিছু অনলাইন পোট্রালে প্রকাশ হয়, ”শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এবার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের আলোচিত ও সমালোচি অভিনেত্রী সানি লিওন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে তিন দেশের চলচিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে সেলেব্রিটি টোয়েন্টি- টোয়েন্টি ক্রিকেট লিগ। আর এ আসরেই দেখা যাবে শাকিব, ফেরদৌসের সঙ্গে সানি লিওনকে।
জানা গেছে, ভারত, পাকিস্তান এবং আয়োজক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪ থেকে ৭ই ফেব্রুয়ারি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মশালা টুর্নামেন্ট৷ সে লীগেই অংশ নিতে অনেক বলিউড তারকার সঙ্গে ঢাকায় আসছেন সানি লিওন। খেলা শেষে স্টেডিয়ামেই চলবে জমকালো অনুষ্ঠান।
আর সে অনুষ্ঠানেই সানি লিওনের সঙ্গে নাচার সুযোগ পাবেন বাংলার দুই নায়ক। চারদিনের প্রতিটি ম্যাচের শেষে অনুষ্ঠিত হবে তিন দেশের তারকাদের নিয়ে জমকালো অনুষ্ঠান। সানি লিওন ছাড়াও এ তারকাদের দলে আছেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা”।
এমন নিউজের সত্যতা জানতে বিডি টুয়েন্টিফোর লাইভ’র বিনোদন প্রতিবেদক আরেফিন সোহাগ যোগাযোগ করে, শাকিব খান, ফেরদৌসের ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে।
শাকিব খানের সাথে কথা বলার জন্য মুঠফোনে যোগাযোগ করলে তিনি স্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি।
চিত্র নায়ক ফেরদৌস বিডি টুয়েন্টিফোর লাইভকে জানান, ”আমি তো এমন কিছুই জানিনা। তবে বেশ কিছুদিন আগে আমাকে বলা হয়েছিলো। সে বিষয়ে আমি সাথে সাথে না করে দিয়েছি। আর সানির সাথে আমার নাম নিয়ে মানুষ একটু বেশিই মজা পায়। সানির সাথে অনেক আগে আমার একটা ছবি করার কথা ছিলো, কিন্তু আমার সাথে সানি যায়না। সনির সাথে আমার নাম শুনতে অনেকে মজা পাই। তাই এ বিষয়ে তেমন কিছু আমার বলার নাই”।
এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্রের সাধারণ সম্পাদক অমিত হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, ”আমি এমন কিছুই শুনিনাই। আর শাকিবের সাথে আজকে অনেক ক্ষন ছিলাম তেমন কোন বিষয়ে তো কথা হয়নি। বিষয়টি আমার নজরের বাইরে”।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি’র যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা