,

এশিয়া এবং বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা

bangladesh-cricket-team20160121143342স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই একাদশে প্রথম বারের মত জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান আরিফুল হক। এছাড়াও এই প্রাথমিক দলে ফিরেছেন লিটন কুমার দাস, নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

আগামী ২৩ জানুয়ারি খুলনায় ক্যাম্পে ডাকা খেলোয়াড়রা রিপোর্ট করবেন। সেখানে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুশীলন করবে তারা। এরপর ছয় দিনের বিশ্রামে ঢাকা ফিরে যাবেন মাশরাফি। ৩ ফেব্রুয়ারির মধ্যে এশিয়া কাপের সেরা ১৫ জনের দল ঘোষণা করবে বিসিবি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি ক্যাম্প শেষে ঢাকা ফিরবে ক্রিকেটাররা।

বাংলাদেশ প্রাথমিক দল :
মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমরুল কায়েস, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোঃ মিঠুন, শুভাগত হোম চৌধুরী, মুক্তার আলী, কাজী নুরুল হাসান, আরিফুল হক, আবু হায়দার রনি, মোঃ শহীদ, আবুল হোসেন রাজু ও তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে