,

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডবের ঘটনা আন্দোলন নয় নৈরাজ্য : নৌমন্ত্রী

Pic Ministerব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেন গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় শহরজুড়ে বিভিন্ন স্থাপনায় চালানো তা-বকে নৈরাজ্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় গত ১২ জানুয়ারি হামলার শিকার সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গণে যারা হামলা-ভাঙচুর চালিয়েছে তারা ধর্মের নামে ভন্ডামি করে। তারা প্রকৃত মুসলমান নয়, তারা ভন্ড। ইসলামকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে।
তিনি আরও বলেন, যারা ইসলামের ধর্মের দোহাই দিয়ে কোরআন-হাদিস এবং জায়নামাজ পোড়াতে পারে তারা প্রকৃত মুসলমান নয়, তারা ভন্ড মুসলমান।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল, ব্রাহ্মণবাড়িয়াতেও সেই একই চেষ্টা করা হয়েছে। তবে কাউকে ছাড় দেয়া হবে না, ভিডিও ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সরকার প্রমুখ। পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে