,

শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আরিফিন শুভ

2016_01বিনোদন প্রতিবেদক : ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়ক আরিফিন শুভ। ৩৮ কেজি ওজনের নিরাপত্তা স্যুট পরে শুটিং করছিলেন। সাধারণত বোমা নিষ্ক্রিয় করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব স্যুট পরেন। শুটিং করার সময় এই ভারী স্যুটের শীতলীকরণ যন্ত্রটি বিকল হয়ে যায়। তার পরও শুটিং চালিয়ে যাচ্ছিলেন শুভ। কিন্তু অতিরিক্ত গরমে একসময় অসুস্থ বোধ করতে থাকেন ছবির নায়ক। তখনই তাঁর শরীর থেকে ভারী স্যুটটি খুলে ফেলা হয়।
নায়ক আরিফিন শুভ বলেন, ‘ঢাকার মিরপুরে শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ বোধ করছিলাম। কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে বলে কাউকে কিছু বলিনি। একসময় দেখি আর দাঁড়াতে পারছি না। আমাকে দেখে সবাই বুঝে যায়, কিছু একটা হয়েছে। সবাই মিলে তখন আমাকে ধরে একটা জায়গায় বসায়। আমার শরীর থেকে ৩৮ কেজির বোম্ব স্যুট খোলে রাখা হয়।
কিছুক্ষণের মধ্যে আবিষ্কার হয় আমার অসুস্থতার কারণ। আমার স্যুট পরীক্ষা করে দেখা গেল, ইন্টারনাল কুলিং সিস্টেম কাজ করছে না। যেহেতু শুধু অভিনয়ের জন্য আমি এই ড্রেস পরেছি, তাই আমার এ বিষয়ে ধারণা ছিল না। পরে টেকনিশিয়ানরা আমাকে জানান, বোম্ব স্যুটের কুলিং এবং ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটির কারণে এমনটি হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা