বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন ইনিংস’ নিয়ে শঙ্কিত দীপিকা!

babyবিনোদন ডেস্ক : বলিউড জয় করেছেন, সামনে এবার তাঁর নতুন যুদ্ধ। এত দিন মুখ বন্ধ রাখলেও সম্প্রতি দীপিকা পাডুকোন মুখ খুলেছেন হলিউডের ছবিতে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে। শিগগিরই হলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমে দীপিকার নতুন ইনিংস শুরু হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে দীপিকা পাডুকোন বলেছেন, ‘আমি রোমাঞ্চিত কিন্তু খানিক শঙ্কিতও বটে। বলিউডের নিরাপত্তার ঘেরাটোপ থেকে বেরিয়ে পা রাখতে যাচ্ছি হলিউডের দুনিয়ার নতুন ক্ষেত্রে, আর এ কারণে আমি কিছুটা শঙ্কিত।’
এবারের ফিল্মফেয়ারের পুরস্কারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘পিকু’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর এই সেরা অভিনেত্রীর পুরস্কার জয়।
এ প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘আমি খুব খুশি যে আমার পরিশ্রম ও কাজ বৃথা যায়নি। বিষয়টা আমার কাছে অসাধারণ লেগেছে।’
মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, উজ্জ্বল লাল পোশাক পরিহিতা দীপিকাকে ফিল্মফেয়ার পুরস্কারের আসরে অসাধারণ দেখাচ্ছিল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই তারকা অভিনেত্রী মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে বলছিলেন, ‘আমি যখন শুনলাম ‘পিকু’ ছবির জন্য আমাকে সেরা অভিনেত্রীর পুরস্কারটি দেওয়া হয়েছে-তখন সত্যিই খুব অবাক হয়েছিলাম।’ তিনি বলেন, ‘অবশ্য আমি জানতাম যে ‘‘পিকু’’ সত্যিই ‘‘বিশেষ’’ কিছু। আর এটাও সত্যি যে সেখানে এই সেরার দৌড়ে ‘‘বাজিরাও মাস্তানি’’ ও ‘‘তামাশা’’ ছবিও ছিল।’
দীপিকা বলেন, ‘কিন্তু আমি খুশি যে ‘পিকু’ ছবির জন্য আমি এই পুরস্কার জিতেছি। আমরা আস্থা ফিরে পেয়েছি, আমরাও এমন ছবি বানাতে পারি।’

অভিনেত্রী হিসেবে বলিউডের সেরার আসনটি এখন নিশ্চিতভাবেই দীপিকা পাডুকোনের। হলিউডের তারকা অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘এক্স এক্স এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ব্রোক’ ছবিতে অভিনয় করবেন বলিউডের এই তারকা অভিনেত্রী। এ ছবির মাধ্যমেই হলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে দীপিকার। এ কারণে অনেকেই বলছেন, শুরু হচ্ছে দীপিকার ক্যারিয়ারের ‘নতুন ইনিংস’। আর হলিউডের ছবিতে তাঁর অভিষেক নিয়ে দীপিকা পাডুকোন সংবাদমাধ্যমের কাছে এই প্রথম নিশ্চিত করলেন হলিউডের ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপারে, জানালেন এ নিয়ে তাঁর শঙ্কা আর রোমাঞ্চের কথাও। টাইমস অব ইন্ডিয়া। ইন্দো-এশিয়ান নিউজ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান