,

নাটোরে মন্ত্রী-এমপিসহ ২১ জনকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নাটোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, নাটোরের ৩ সংসদ সদস্য, রাজনীতিক, সাংবাদিকসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি জঙ্গি সংগঠন। ডাক যোগে পাঠানো চিঠিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবে পৌঁছায়।

চিঠিতে বলা হয়- রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি তালিকা দেওয়া হল। তালিকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, এমপি শফিকুল ইসলাম শিমুলের এপিএস আকরামুল ইসলাম, মহিলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও এমপি আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এসএম ফিরোজ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, এইচ এম জাকির, আর্জ শেখ, আসাদ, ফেরদৌস, ভোলা, বুলবুলের নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জুনাইদ আহম্মেদ পলক বলেন, জঙ্গি সংগঠনের হুমকি হালকাভাবে নেওয়ার কিছুই নেই। আইন-শৃংখলা প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।Ansarullah1453361712

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা