,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নিধন চলছে : রিজভী

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সরকার ব্রাহ্মণবাড়িয়াতে দুটি মাদ্রাসা ও একটি মসজিদ বন্ধ করে দিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ডের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, সরকার নিজেদেরকে গণতান্ত্রিক দেখানোর জন্য নির্বাচনী খেলা খেলছেন। স্থানীয় সরকার নির্বাচনে তারা ৮০ থেকে ৮৫ ভাগ ভোট কেটে নিয়েছে।

তিনি আরও বলেন, বিচারপতি খায়রুল হক চিকিৎসার টাকা ও আইন কমিশনের চেয়ারম্যানের একটা চাকরি পাওয়ার জন্যই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাজার মত ক্ষমতা দিয়েছেন। বিতর্কিত রায়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বাকশাল করার জন্যই সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।Rizvi3-1422529112

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে