,

পুরনো শরীর সেলিব্রেশন বিশ্বজুড়ে

লাইফস্টাইল ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : শুধু নতুন নতুন, পুরনো বুঝি কিছু নয়? ঠিক এরকম ভাবনা থেকেই একদিন এক ক্যাম্পেন শুরু করেছিলেন কানাডার এক সাংবাদিক৷ নতুন বছরে সকলেই নতুন ব্যক্তি হয়ে উঠতে চান৷এ নিয়ে হাজার হাজার বার্তা আসে৷ আর সে সবই বিরক্ত করেছিল তাঁকে৷ তার মতে বছর নতুন হলেও শরীর তো সেই পুরনোই৷ কেন তাহলে পুরনো শরীরকে নিয়েই সেলিব্রেট করা হবে না? কেনই বা ম্যাগাজিনের সব ফটোশুটে শুধু ‘ফিট’ পুরুষ ও নারীর ছবিই থাকবে? আর তাই নিজেদের শরীর যেরকম সেরকম শরীরকেই সেলিব্রেটের ডাক দিয়েছিলেন তিনি৷ সেই ক্যাম্পেনে এখন অংশ নিয়েছেন বহু মানুষ৷

শরীর নিয়ে অহেতুক ছুৎমার্গ না রেখে, নিজের শরীর যেরকম তাইই সদর্থক ভাবে গ্রহণ করানোই ছিল এই ক্যাম্পেনের উদ্দেশ্য৷ কানাডার এক ম্যাগাজিন এই ভাবনাকে নিয়েই এগিয়েছিল৷ তাঁদের ক্যাম্পেমের নাম ছিল ‘লাভ ইওর বডি’৷ দ্বিতীয় বছরে পা দিল এই ক্যাম্পেন৷

বিভিন্ন দেশের মানুষ শরীর নিয়ে তাঁদের মত জানাচ্ছেন এই ক্যাম্পেনে৷ যোগ দিয়েছেন রূপান্তরকামীরাও৷ এমনকী প্রতিবন্ধী অ্যাথলিটরাও শরীর নিয়ে কোনওরকম ছুৎমার্গ রাখেননি৷ শারীরিক অসুবিধা নিয়েও তাঁরা যে জীবনযুদ্ধে জয় করেছেন, সে কথাই তুলে ধরছেন তাঁরা৷ তাঁরা জানাচ্ছেন, ‘সেক্সি’ হওয়ার চলতি ধারনায় নেই তাঁরা৷

শরীর নিয়ে এই ভাবনায় উচ্ছ্বসিত এক ফিটনেস বিশেষজ্ঞও৷ তিনি জানাচ্ছেন, খাওয়া দাওয়া নিয়ে অনেকেই শঙ্কায় থাকেন৷ কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়৷ একটা ভারসাম্য রাখতে হয়৷ এই ক্যাম্পেন অন্তত শরীরকে সেলিব্রেট করে সেইদিকে নজর ফেরাচ্ছে৷

এই ক্যাম্পেন কোনওভাবেই নগ্নতাকে বিক্রি করার উদ্দেশ্যে নয়৷ নগ্নতাই যে বার্তা দেওয়ার ক্ষেত্রে শক্তি হয়ে উঠতে পারে, এ ক্যাম্পেন তারই প্রমাণ দিচ্ছে৷ সূত্র : ওয়েবসাইটnaked-campaign

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা