,

কল্যাণপুর বস্তি উচ্ছেদ অভিযানের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে উচ্ছেদ অভিযানের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা আরোপ করেন। রিট আবেদনটি করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস (ব্লাস্ট)।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, কল্যাণপুরের পোড়া বস্তিতে বসবাসকারীদের কোনোভাবে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ অভিযানের সকল কার্যক্রমের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন।

এদিকে ওই বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। দুপুর ১২টায় ওই এলাকায় গণপূর্ত মন্ত্রণালয় উচ্ছেদ অভিযান শুরু করলে এ সংঘর্ষ বাধে।kallanpur_011453359839

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা