,

ধর্ষণ চেষ্টা : ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

police_2172নিউজ ডেস্ক : ধর্ষণ চেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে শ্লীলতাহানির অভিযোগ এনে রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর রায়সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই আদালতে বুধবার মামলা করেন শিরিন শারমিন শিলা নামের এক নারী।

শ্লীলতাহানির এই মামলায় অভিযুক্তরা হলেন- যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর রায় ছাড়ায়ও ওই থানার দুই এসআই জসিম ও জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের।

গত বছরের ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালীর একটি বাসায় ওই নারীকে শ্লীলতাহানি করা হয় বলে তিনি মামলায় অভিযোগ করেন।

বুধবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম ওই নারীর অভিযোগ আমলে নিয়ে আংশিক শুনানি করেন। আজ পূর্ণাঙ্গ শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের এই নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা