,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ায় মনির হোসেন নামে শিক্ষকের বিরুদ্ধের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে শহরের শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের উত্তর পৈরতলার ইম্পিরিয়াল স্কুলের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী- অভিভবাক ও স্থানীয় এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
উত্তর পৈরতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া শহর যুবলীগের সভাপতি আমজাদ হোসেন Pic Brahmanbariaরনি, ইম্পিরিয়াল স্কুলের শিক্ষক মো. ইকবাল, স্কুলের শিক্ষার্থী আনিছুর রহমান প্রমুখ।
মনাববন্ধনে বক্তারা বলেন, মনির হোসেন দীর্ঘদিন ধরে সম্মানের সাথে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত রয়েছেন। পারিবারিক একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। অবিলম্বে তারা মনির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, পারিবারিক একটি বিষয় নিয়ে গত ২৯ অক্টোবর মনির হোসেনের বিরুদ্ধে তার ছোট বোনের স্বামী ইকরাম খান রনি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রথমবার আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেও গত ১১ জানুয়ারি দ্বিতীয়বার হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন মনির হোসেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা