,

রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Hortal---3120131231092653রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রংপুর মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে মোটরচালিত যানবাহনসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাটও।

গত রোববার সকালে জাতীয় পার্টির এক সমাবেশ থেকে এ হারতালের ডাক দেওয়া হয়।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পার্টির কার্যালয় ও এর আশপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর কোথাও হরতালের পক্ষে পিকেটং বা মিছিল করতে দেখা যায়নি।

গত শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগরীর মুন্সীপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গতকাল বুধবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে।’

এস এম ইয়াসির রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা