,

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ হয়ে ৭ শিশুর মৃত্যু

sa_935248958আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই ঘটনায় শ্বাসরোধ হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জানুয়ারি) এসব ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এর মধ্যে নর্দার্ন কেপ প্রদেশের কাকামাস শহরে রেফ্রিজারেটরে আটকা পড়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, মঙ্গলবার ওই শিশুদের নানী তাদেরকে রেফ্রিজারেটরের ভেতরে আটকাবস্থায় খুঁজে পান। নিহতদের বয়স তিন থেকে সাত বছরের মধ্যে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, শিশুদের মরদেহ উদ্ধারের সময় রেফ্রিজারেটরটির সুইচ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, নিহত শিশুরা এর ভেতর খেলার সময় আটকে পড়ে। সেখানেই শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।

অপর এক ঘটনায় একইদিন জোহান্সবার্গের পাশের একটি এলাকায় মেরামতের অপেক্ষায় থাকা একটি গাড়িতে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা