,

বয়ঃসন্ধিকালে ঘুমের সমস্যায় বেড়ে যায় মানসিক চাপ

12215069dfd572773a9a818450399c6e9df50a_nবয়ঃসন্ধিকালে ঘুমের সমস্যা অন্যদের তুলনায় বেশি এবং এ কারণে তাদের নানা মানসিক ও শারীরিক সমস্যা হয়। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ঘুমের এ সমস্যায়র কারণে বয়ঃসন্ধিকালে মানসিক চাপ অনেক বেড়ে যায় এবং এতে নানা সমস্যা সৃষ্টি হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।
যেসব তরুণেরা নির্দিষ্ট মাত্রার তুলনায় কম বা বেশি সময় ঘুমান তাদের প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি হয়, যা থেকে শারীরিক সমস্যা হয় বলে জানান গবেষকরা। এর পেছনে মূল কারণ দেহের ‘নিউরোএনডোক্রাইন সিস্টেমে’ গণ্ডগোল। এ সিস্টেম মানসিক চাপ ও দেহের নানা কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে।
এ বিষয়ে গবেষণাটি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা, বার্মিংহামের গবেষকরা। তারা ঘুমের মাত্রা ও মানসিক চাপের সম্পর্ক খুঁজে পেয়েছেন এবং এর পেছনে কারণ বিশ্লেষণ করেন।
মানুষের ঘুমের ধরন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আর এ পরিবর্তনের অন্যতম দিক হলো তাদের দ্রুত ঘুম আসা। এছাড়া ঘুমের গুণগত মানও বাড়ে বয়স বাড়লে। ফলে ঘুমের বহু সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে ঘুমের চাহিদাও কমে আসে।
গবেষকরা লিখেছেন, বয়স্ক ব্যক্তিরা ঘুমের বিষয়ে কম অভিযোগ করেন। এছাড়া প্যাথলজিক্যাল স্লিপিনেসও তরুণদের তুলনায় বয়স্কদের কম হয়। গবেষকরা জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ঘুম থেকে দ্রুত উঠতে পারা সহজ হয়। দিনের কাজ যাই হোক না কেন, এক্ষেত্রে মূল বিষয় অপরিবর্তিত থাকে।
গবেষকরা এজন্য দুই ধরনের ঘুমের বিষয়ে অনুসন্ধান করেন। এতে তারা ঘুমের সময় ও ঘুমের সমস্যা নিয়ে গবেষণা করেন। এ গবেষণায় গড়ে ১৩ বছর বয়সী ৮৪ কিশোর-কিশোরীকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাদের সাধারণ মানসিক চাপ পরীক্ষা ও ঘুমের সমস্যা নির্ণয় করা হয়। এ সময় তাদের সারা সপ্তাহের ঘুমের বিভিন্ন তথ্যও অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া মানসিক চাপ পরীক্ষার আগে ও পরে তাদের কর্টিসল হরমোনের পরীক্ষাও করা হয়। এতে তাদের রাতের ঘুম, দিনের ঘুম ও ঘুম ঘুম ভাব কতক্ষণ হয় ইত্যাদি বিস্তারিত লিপিবদ্ধ করা হয়। কিশোর-কিশোরীদের পাশাপাশি তাদের বাবা-মায়ের তথ্যও লিপিবদ্ধ করা হয়।
এতে দেখা যায়, কর্টিসলের মাত্রার সঙ্গে ঘুমের সমস্যার যোগসূত্র রয়েছে। যে কারণে কর্টিসল বেশি থাকলে তাদের ঘুমের সমস্যা বেশি হয়। তবে এক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের সমস্যা বেশি দেখা যায়। যে কারণে ঘুমের সমস্যা হলে মেয়েরা তাতে বেশি মানসিক চাপে ভোগে বলে গবেষণায় জানা গেছে।
গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে সাইকোলজি অ্যান্ড বিহ্যাভিওর জার্নালে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা