,

অনায়াস জয় ফেভারিটদের

0153325সবচেয়ে বেশি ১৭ গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার। এর সর্বশেষটি জিতেছেন যদিও ২০১২ সালের উইম্বলডনে। মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে অবশ্য ‘ফেডএক্স’ দুর্বার। দ্বিতীয় রাউন্ডে অনুশীলনের সঙ্গী ইউক্রেনের আলেকজান্দ্র ডলগোপোলভকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের এই তারকা। ৬-৩, ৭-৫, ৬-১ গেমের অনায়াস জয়ের পথে ২৫টি এইস করে একটিবারও পড়েননি পয়েন্ট হারানোর শঙ্কায়।

গ্র্যান্ড স্লামে ফেদেরারের এটা ছিল ২৯৯তম জয়। তৃতীয় রাউন্ডে তাঁর সামনে ‘বেবি ফেদেরার’ খ্যাত গ্রিগর দিমিত্রভ। বুলগেরিয়ার এ তারকা আর্জেন্টিনার মার্কো ট্রুঙ্গেল্লিতিকে হারিয়েছেন ৬-৩, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে। দিমিত্রভকে হারাতে পারলে শেষ ষোলোর সঙ্গে গ্র্যান্ড স্লামে ৩০০তম জয়ের মাইলফলকও ছোঁবেন ‘ফেডএক্স’। ওই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেনও না তিনি, ‘ম্যাচটি নিয়ে আমি মোটেও শঙ্কিত নই। তবে হালকাভাবে নিয়েও কোর্টে নামা যাবে না।’

দ্বিতীয় রাউন্ডে জিততে খুব একটা ঘাম ঝরাতে হয়নি বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকেও। কুয়েনতিন হেলিসকে সরাসরি ৬-১, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ান এ তারকা। রড লেভার অ্যারেনায় এক ঘণ্টা চল্লিশ মিনিটে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জোকোভিচ। প্রথম দুই সেটে সহজে আত্মসমর্পণের পর তৃতীয় সেটটি অবশ্য টাইব্রেকারে নিয়ে যান ফরাসি তরুণ। কিন্তু অপ্রতিরোধ্য সার্বিয়ান তারকাকে থামানোর সাধ্য কি আর তাঁর আছে! ম্যাচে ৪২টি উইনার্সের বিপরীতে মাত্র ১৪টি আনফোর্সড এরর করেছেন জোকোভিচ। অস্টিন ক্রাইজ্যাকের বিপক্ষে ৬-৩, ৭-৬, ৬-৩ গেমের সহজ জয়ে তৃতীয় রাউন্ডে তাঁর সঙ্গী জাপানের কেই নিশিকোরি। এ রাউন্ডে জয় পেয়েছেন ক্রোয়াট মারিস সিলিচ, নিক কিরগিওস, টমাস বারদিচ এবং জো উইলফ্রেড সঙ্গা।

মেয়েদের এককেও বড় কোনো তারকা ঝরে পড়েনি এদিন। সহজ জয়ে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, বেলিন্ডা বেনসিচরা। মেলবোর্ন পার্কের ম্যাচে ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনার বিপক্ষে মোটে তিনটি গেম জিতেছেন তাইওয়ানের সু উয়েই। একতরফা ম্যাচে সেরেনার জয় ৬-১, ৬-২ গেমে। বেলারুশের আলিকা স্যানসোভিচেকে সহজে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই শারাপোভা। চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন কানাডার ইউজিনি বুচার্ডকে। আর যুক্তরাষ্ট্রের ইরিনা ফ্যালকোনির বিপক্ষে ৬-২, ৬-৩ গেমে জিতেছেন ইতালির রোবার্তা ভিঞ্চি। এএফপি

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা