বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন অতীতকে অস্বীকার করেন না

sanyyসানি লিওন। সাবেক পর্নো তারকা। বর্তমানে বলিউডে বেশ শক্ত স্থান করে নিয়েছেন। তাকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক ছবি। তবে পর্নো তারকা পরিচয় দিতে তিনি কুণ্ঠিত নন। অতীতকে মুছে ফেলতে চান না জীবন থেকে। সাক্ষাৎকারেও বেশ সাবলীলভাবে তা স্বীকার করেন। তাই তো বোম্বে টাইমসকে দেয়া তিনি বলেছেন, কোনো সাক্ষাৎকারে আমি কখনও কিছু লুকোবো না। আমাকে আমার সমস্যা মোকাবিলা করতে হবে। আমি একজন যোদ্ধা। সহজে আমি ক্ষেপে যাই না। আমার পিতামাতা আমাকে সেভাবেই বড় করেছেন। এসব নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় রেনুকা ভাবাহারে একটি প্রতিবেদন লিখেছেন। তাতে তিনি লিখেছেন, সানি লিওনের জন্য জোরালো প্রশংসা। তিনি তার অবস্থানে অটল। যা বেছে নিয়েছেন এবং তিনি যেমন ব্যক্তিত্বের অধিকারী তার জন্য তিনি গর্বিত। এমনকি যদি তার আক্রমণাত্মক সাক্ষাৎকার নেয়া হয়, তাকে যদি উত্তেজিত করার চেষ্টা করা হয়, তাহলেও তিনি মাথা ঠাণ্ডা রাখেন। যদি তাকে অবমাননাকর প্রশ্ন করা হয়, ক্ষেপানো হয় তাহলেও। সম্প্রতি সিএনএন-আইবিএনের সাংবাদিক ভুপেন্দ্র চাউবে তার একটি সাক্ষাৎকার নেন। রেনুকা লিখেছেন, হ্যাঁ সানি লিয়ন যুক্তরাষ্ট্রে একজন পর্নো তারকা। জীবনে এক সময় তিনি এটা করেছেন। তিনি অতীতকে কখনো অস্বীকার করেন নি বা পাশ কাটিয়ে রাখার চেষ্টা করেন নি। sany lewonআপনি কি আপনার অতীত নিয়ে গর্বিত? এমন প্রশ্ন করে তাকে একপেশে করে দেয়া বা ক্ষেপিয়ে তোলার অর্থ কি। তাকে প্রশ্ন করা হয়েছে, কি পরিমাণ মানুষ একজন পর্নো তারকা হতে উৎসাহী? ভালো কথা। এ বিষয়টি আমরা কেউই জানি না। রেনুকা আরও লিখেছেন, অবশ্যই ক্যারিয়ার গড়ে তোলার জন্য পর্নো তারকা হওয়া একটি ভালো সুযোগ। তাতে কি? আমরা সবাই যা করতে চাই, যা হতে চাই আমরা তা-ই করি। তার পিছনে আমাদের প্রত্যেকের কারণ দেখানোর কিছু আছে। আমাদের সবারই অতীত আছে। তবে অন্ততপক্ষে এ নিয়ে মর্যাদার সঙ্গে কথা বলতে পারেন সানি লিয়ন। আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। তিনি সততার সঙ্গে বোম্বে টাইমসকে বলেছেন, এমন প্রশ্ন হওয়া উচিত নয়। এটা তো এমন বিষয় আমি কে। সানি লিয়নের এমন কথা বলার জন্য তার যথেষ্ট সৎসাহস আছে।

এ জাতীয় আরও খবর

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে

৯ জেলায় ঝড়ের সতর্কতা, ৬০ কিমি বেগে বাতাসের শঙ্কা