,

‘পশমিনা’য় হাড়ভাঙা নাচ ক্যাটরিনা

Katrinaবিনোদন ডেস্ক : নাহ প্রতীকি অর্থে নয়৷ একেবারে আক্ষরিক অর্থেই হাড়ভাঙা নাচ ক্যাটরিনার৷ ‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানে৷ যে নাচ দেখে সারা বলিউড নায়িকাকে সাবাসি জানিয়েছেন. তা করতে গিয়ে বেশ কয়েকবার হাড় ভেঙেছিল ক্যাটরিনার৷ এতদিনে সে কথা মুখ ফুটে বললেন তিনি৷

বলিপাড়ায় নাচ নিয়ে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই৷ ধুমের কমলি বা অগ্নিপথের শিলা হয়ে তিনি তা প্রমাণ করে দিয়েছেন৷ ‘পশমিনা’ গানে যেন নিজের মাত্রাকেই নিয়ে ছাপিয়ে গিয়েছেন তিনি৷ সঙ্গী ছিলেন আদিত্য রায় কাপুর৷ পেন্টিং-প্যাশন আর ডান্স মিলেমিশে ‘পশমিনা’ তো নামের মতোই সুন্দর হয়ে উঠেছে৷ কিন্তু নেপথ্য কাহিনিটা ঠিক ততোটাই সুন্দর নয়৷ অন্তত ক্যাটরিনা ও নায়ক আদিত্য রায় কাপুরের জন্য তো নয়ই৷ কেননা এ গানের নাচের জন্যই বেশ কয়েকবার চোট পেয়েছেন দু’জনে৷ এমনকি বারকয়েক পায়ের হাড় ভেঙেছে বলেও সম্প্রতি জানিয়েছেন ক্যাটরিনা৷

হাড়ভাঙা পরিশ্রমের ফলটি অবশ্য চমৎকার৷ ‘ফিতুর’ ছবির মুক্তি পাওয়া প্রথম গানটি যদি অরিজিৎ সিংয়েক কণ্ঠের দাপটে জনপ্রিয়তা আদায় করে, তবে দ্বিতীয় গানটির ইউএসপি অবশ্যই ক্যাটরিনার নাচ৷ পরপর ফ্লপের ধাক্কায় বেশ কাহিল ক্যাটরিনা৷ হাড় ভাঙা পরিশ্রমে যদি সাফল্য আসে মন্দ কী! পরদায় ক্যাটরিনার এ করিশমা দেখা যাবে ১২ ফেব্রুয়ারী থেকে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা