,

বাবা কর্তৃক শিশু কন্যা ধর্ষিত: অতঃপর সন্তান জন্মদান !

news_imgডেস্ক রিপোর্ট : দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র প্যারাগুয়েতে সৎ বাবা কর্তৃক ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু কন্যা সন্তান জন্ম দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির অসুনসিয়ন শহরে এ সন্তান জন্ম দেয় সে। খবর সিএনএনের।
অসুনসিয়নের রেডক্রসের পরিচালক মারিও ভিল্লালবা এ সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়, সিজারের মাধ্যমে ওই কন্যা শিশুর জন্ম হয়। জন্মের সময় বাচ্চাটির ওজন ছিল ৩ কেজি বা ৬.৬ পাউন্ড।
মারিও বলেন, বাচ্চা এবং মা উভয়ই ভাল আছে। চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছে। যদি কোনো সমস্যা না দেখা দেয় তবে আগামী ৩ দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
এদিকে চলতি বছরের মে মাসে এ ১১ বছরের শিশুর গর্ভবতী হওয়ার বিষয়টি আলোচনায় আসে। মেয়েটির গর্ভবতী হওয়ার বিষয়টি যখন জানাজানি হয় তখন তার গর্ভধারণের বয়স ২২ সপ্তাহে গড়ায়। প্যারাগুয়ের সাধারণ মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কর্তৃপক্ষ এ ঘটনায় ধর্ষিতার মাকে আটক করে। তার বয়স ৩২ বছর। ধর্ষিতার অভিয়োগ অস্বীকার ও স্বামীকে কুকর্মে সহযোগিতা করার অভিযোগে তাকে আটক করা হয়। প্যারাগুয়ের পুলিশ ধর্ষিতার সৎবাবা গিলবার্তো বেনিতেজকেও আটক করেছে পুলিশ। তার বয়স ৪২ বছর। তবে বেনিতেজ এ অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষা করার কথা বলেছেন।
জুনে আটকের পর ধর্ষিতার মাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে এখনও তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে।
মেয়েটির গর্ভবর্তী হওয়ার বিষয়টি যখন জানাজানি হয়। তখন তার মা গর্ভপাত করাতে চেয়েছিল। কিন্তু অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার গ্রুপের তৎপরতায় গর্ভপাত করা থেকে বিরত থাকতে হয়। তাছাড়া প্যারাগুয়ের আইন মতে, গর্ভপাত করানো দণ্ডনীয় অপরাধ।
জাতিসংঘের তথ্য মতে, বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে প্রতি বছর ২০ লক্ষের মতো শিশু ১৪ বছরের আগে গর্ভবর্তী হচ্ছে। যাদের মধ্যে ৭০ হাজার গর্ভপাত করাতে গিয়ে মারা যাচ্ছে।
প্রসঙ্গত, প্যারাগুয়েতে গত বছরে ১০-১৪ বছর বয়সী ৬৮৪ শিশু যৌনহয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা