বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মন ভালো রাখতে যা করবেন

1453295669ডেস্ক রিপোর্ট : মন ভালো তো সব ভালো। কিন্তু এই মনের কখন যে কি হয়, তা অনেক ক্ষেত্রেই বলা কঠিন। আর যদি মানসিক অবস্থা খারাপ হয়েই যায় তাহলে কোনো কাজই ঠিকভাবে করা যায় না। তাই মন যখন খারাপ হয়ে যায় তখন, তাকে উৎফুল্ল করার চেষ্টা করতে হয়। আজ আমরা এমন সব খাবার সম্পর্কে জানবো যা, মানসিক অবস্থা বা মন ভালো করতে বেশ কার্যকর।

ফল ও শাকসবজি
মন ভালো রাখতে ফল ও সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃত্রিমভাবে প্রক্রিয়াজাত ফলের বদলে তাজা ফল ও টাটকা সবজি বেশি উপকারী। কারণ ফল ও সবজিতে রয়েছে ফাইটোকেমিকল, ভিটামিন সি এবং প্রোটিন, যা মন ভালো করতে সাহায্য করে। এ ছাড়া ফলের তৈরি পাই, স্মুদি, আইসক্রিম ইত্যাদি মানসিক অবস্থা উন্নতির জন্য দারুণ উপকারী।

চকলেট
মন ভালো করতে চকলেটের জুড়ি নেই। তাই মন খারাপের সময় টাটকা চকলেট খেলে তা মস্তিষ্কে সেরোটনিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে করে ভালো অনুভূতি কাজ করে।

দুধ
মন ভালো করার আরেকটি গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে দুধ। কারণ এতে রয়েছে ট্রাইপটোফ্যান যা শরীরে সেরেটনিরের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাছাড়া দুধে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ভিটামিন ডি। যা দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ব্রাজিল নাট
এতে রয়েছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। মানসিক কার্যক্ষমতা বাড়াতে এবং মন ভালো করতে সেলেনিয়াম বেশ উপকারী।

মাছ
মাংসের তুলনায় বরাবরই মাছ স্বাস্থ্যকর খাবার। কারণ এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হতাশা দূর করতে সাহায্য করে।
দ্য আর্কাইভস অফ জেনারেল সাইকিয়াট্রির এক গবেষণায় জানা যায়, যারা প্রতিদিন অন্তত এক গ্রাম মাছের তেল খান তাদের মধ্যে হতাশা, ঘুমের সমস্যা, যৌন সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ কমে যায়।

দুশ্চিন্তা দূর করতে এড়িয়ে চলবেন যে খাবার
মানসিক খারাপ অবস্থা বা দুশ্চিন্তা দূর করতে খাবার যেমন উপকারী, তেমনি কিছু খাবার আছে যা ক্ষতিকর। যেমন,অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার। এসব মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ এই ধরনের খাবারগুলো শরীরে সেরটনিনের পরিমাণ কমিয়ে দেয়।
ক্যাফেইন শরীর তাজা করতে সাহায্য করলেও অতিরিক্ত ক্যাফেইনে মন খারাপের অনুভূতি হতে পারে। এ ছাড়া অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার মানসিক অবস্থার জন্যও ভালো নয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান