,

সালমানের গানে পরীমনি

6bbb8ceb43f3c829a3d9983c30c5b5fc-IMG_3027বিনোদন প্রতিবেদক : প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সিনেমার পাঁচটি গানের সঙ্গে নাচবেন এই সময়ের অভিনয়শিল্পী পরীমনি ও সজল। ঘটনাটি ঘটবে আগামীকাল সন্ধ্যায়। লাক্স আরটিভির স্টার অ্যাওয়ার্ড-২০১৫ অনুষ্ঠানের মঞ্চে। এরইমধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

সালমানের গানের সঙ্গে নাচ প্রসঙ্গে পরী বললেন, ‘এটা আমার কাছে অনেক আনন্দের ঘটনা। সালমানের মত এত জনপ্রিয় একজন নায়ক অভিনীত গানের সঙ্গে নাচতে পারছি। এরইমধ্যে অবশ্য বেশ কয়েকবার মহড়া করেছি। আজ রাতেও করব।’
পরী ও সজল নাচবেন ‘কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো’, ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’, ‘ও আমার বন্ধু গো’সহ আরও দুটি গানের সঙ্গে।

আগামীকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সন্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আরটিভিতে গেল বছর প্রচারিত নাটক ও টেলিছবি ওপর ভিত্তি করে দেয়া হয় এই অ্যাওয়ার্ড। ধারাবাহিকভাবে কয়েকবছর ধরে চলছে এ আয়োজন। পুরস্কার প্রদানের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের শিল্পীদের নানা ধরনের পরিবেশনা থাকে এই অনুষ্ঠানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা