,

অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বৈঠক

PRESIDENT__PM_BG_370028424দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের দিক-নির্দেশনাও দেন তিনি। রাষ্ট্রপতি প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন। রাষ্ট্রপতির ভাষণ সংসদে গৃহীত হয়। এই ভাষণের ওপর সাধারণ আলোচনা করবেন এমপিরা। এদিকে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিন‍া রাষ্ট্রপতি আবদুল হামিদের কার্যালয়ে যান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা