,

সানি সঙ্গে কাজ করতে চান আমির খান

Amir-L20160120122726সমালোচকদের মুখে ছাই দিয়ে নিজের সাফল্যের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সানি লিওন। বলিউডে পা রাখার পর নিজের অতীতের জন্য নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো সাবেক ইন্দো কানাডিয়ান এই পর্নস্টারকে। তবে এবার বোধ হয় সুদিন ফিরছে তার। কারণ তার সাথে কাজের আগ্রহ প্রকাশ করেছেন বলিউড মিস্টার পারফেকশনিস্ট খ্যাত সুপারস্টার আমির খান।
বলিউডে গুঞ্জন ছিলো যে প্রথম সারির কোনো অভিনেতা সানির সাথে অভিনয় করতে চান না। কিন্তু সেসব গুঞ্জন বোধহয় মিথ্যা হতে চললো। কারণ ধুম থ্রি’র তারকা আমির নিজের ব্যাক্তিগত ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে নিজেই সানির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।আমির জানান, ‘সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে সানি নিজের আত্মমর্যাদার যথার্থ পরিচয় দিয়েছে। হ্যাঁ সানি আমি অবশ্যই খুব খুশি হবো যদি তোমার সাথে কাজ করতে পারি। তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই।’
বহুদিন ধরেই সানির ইচ্ছা ছিলো বলিউডের খানদের সাথে একটি হলেও ছবি করা। আমির খানের নিজ থেকেই সানির সঙ্গে ছবি করার আগ্রহ প্রকাশের পর সানির স্বপ্ন পূরণ হওয়া এখন কেবল সময়েেই অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা